বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ইয়ুথ ফেলোশিপ নেতাদের গ্রেফতার করেছে চীনা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

জুনের শেষ দিকে, চীনের হেফেই খ্রিস্টান ইয়ুথ ফেলোশিপ গির্জাগুলোকে জানায় যে, তাদের দুই নেতা মু এন এবং ওয়াং ইনুওকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ৩৫ বছর বয়সী মু এন কে সাড়ে তিন বছরের এবং ৩৩ বছর বয়সী ওয়াং ইনুও কে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়। 

ছাত্রদেরকে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিষ্ঠিত হয় হেফেই খ্রিস্টান ইয়ুথ ফেলোশিপ। ২০১৮ সালে মাত্র ১২ জন ছাত্র থেকে যাত্রা শুরু করে বর্তমানে কয়েকশ ছাত্র পড়ছে এখানে। 

চীনা পুলিশ ওয়াং ইনুও কে সরকার নিয়ন্ত্রিত থ্রি সেল্ফ চার্চে যোগ দিতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন। ফলে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ফেলোশিপের এক সভায় অভিযান চালানো হয়।

এসময় ৮৪ জন ফেলোশিপ সদস্যকে গ্রেফতার করা হয়। তার মধ্যে বেশিরভাগকেই এক সপ্তাহের ভেতর ছেড়ে দিলেও পুলিশ মু এন এবং ওয়াং ইনুও কে মুক্তি দেয় নি, বরং আইনগত কারণ দেখিয়ে গ্রেফতার করে।

ফেলোশিপ সদস্যদের গ্রেফতারের ভয়ভীতি দেখিয়ে পুলিশ তাদের দিয়ে মিথ্যে সাক্ষ্য দেওয়ায়।

আই. কে. জে/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250