মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিখ্যাত পরিচালক পারমেশ আদিওয়াল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় হিন্দু পরিচালক পারমেশ আদিওয়াল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বুধবার (১০ই জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে পারমেশ নিজেই তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পারমেশ ইসলাম গ্রহণ করেই পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ আদায় করেছেন। এটা নিয়ে পারমেশ তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন।

ওই ভিডিওতে দেখা যায়- মদিনা মুনাওয়ারার পবিত্র মসজিদে নববীতে অত্যন্ত সম্মান ও মর্যাদা বজায় রেখে ধীরপ্রশান্ত চিত্তে দাঁড়িয়ে আছেন সিনেমা-পরিচালক পারমেশ। এই ভিডিওর সাথে তিনি আতিফ আসলামের জনপ্রিয় কাওয়ালি ‘তাজেদারে হারাম’ও সংযুক্ত করে দিয়েছেন।

পারমেশ আদিওয়াল ভিডিওটি শেয়ার করার সাথে সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপকহারে ছড়িয়ে পড়ে এবং শোবিজ অঙ্গনের বেশকিছু তারকা ইসলাম গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান।

পরিচালক পারমেশ আদিওয়াল অনেক বছর ধরে পাকিস্তানের শোবিজ শিল্পের সাথে যুক্ত। তার পরিচালনার সফলতার মধ্যে রয়েছে, ‘পাঞ্জাব নেহি জাউঙ্গি’ ও ‘ইশরাত মেডইন চায়না’ উল্লেখযোগ্য।

এছাড়াও পারমেশ আদিওয়াল অনেক নাটকের ওএসটি পরিচালনা দকরেছেন এবং জনপ্রিয় বিজ্ঞাপনেও তার দক্ষতা প্রদর্শন করেছেন।

সূত্র : জিও নিউজ

ওআ/


ধর্ম ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250