বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

হিজাব ছাড়া নারীর ছবি পোস্টারে প্রকাশ

ইরানে চলচ্চিত্র উৎসব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ইরানে প্রকাশিত সেই চলচ্চিত্র পোস্টার - ছবি: টুইটার থেকে নেওয়া

চলচ্চিত্র উৎসবের পোস্টারে হিজাব ছাড়া এক অভিনেত্রীর ছবি ছাপানোয় ওই আয়োজন বাতিল করেছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরএনএ এ খবর জানিয়েছে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব উপলক্ষে ইরানিয়ান শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) একটি পোস্টার প্রকাশ করে। ওই পোস্টারে দেশটির অভিনেত্রী সুসান তাসলিমির একটি ছবি ব্যবহার করা হয়। ছবিতে এই অভিনেত্রীকে হিজাব ছাড়া দেখা যাওয়ায় আপত্তি জানিয়েছে ইরান সরকার।

ইরানে আগামী সেপ্টেম্বরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিনেত্রীর হিজাব ছাড়া ছবিটি ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘দ্য ডেথ অব ইয়াদগার্ড’ চলচ্চিত্র থেকে নেওয়া হয়েছিল। 

আইআরএনএনের প্রতিবেদনে গত শনিবার বলা হয়েছে, আইএসএফএ আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ১৩তম আসর বাতিলের নির্দেশ দিয়েছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়। উৎসবের পোস্টারে হিজাব ছাড়া এক নারীর ছবি ব্যবহার করার মধ্য দিয়ে আইন লঙ্ঘন করায় এই নির্দেশ দেওয়া হয়েছে।


ইরানের প্রখ্যাত অভিনেত্রী আফসানে বায়েগান - ছবি: টুইটার থেকে নেওয়া

ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব হয়। এরপর ১৯৮৩ সাল থেকে দেশটির নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। আইন অনুযায়ী, ইরানের নারীদের প্রকাশ্যে হিজাব পরে কিংবা মাথা ঢেকে চলাফেরা করতে হয়। বিভিন্ন সময় ইরানের নারীরা এই আইনের প্রতিবাদ করেছেন।

গত বছরের সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমানির মৃত্যুর পর কঠোর হিজাবনীতি নতুন করে আলোচনায় এসেছে। প্রকাশ্যে হিজাব না পরার দায়ে ২২ বছরের মাসাকে আটক করেছিল পুলিশ।

আরো পড়ুন: সাড়ে ১১ হাজার শিক্ষক নেবে সৌদি আরব

এই মৃত্যুর জেরে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ-প্রতিবাদ। নিহত হয়েছেন কয়েক শ বিক্ষোভকারী। আটক করা হয়েছে হাজারের বেশি মানুষকে।

এদিকে জনসমক্ষে হিজাব না পরার দায়ে গত বুধবার ইরানের প্রখ্যাত অভিনেত্রী আফসানে বায়েগানকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৬১ বছর বয়সী আফসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি হিজাব না পরে একটি চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। পরে সেই ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

এম/


ইরান অভিনেত্রী হিজাব চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250