বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আমার ভূমিকা আগের মতোই থাকবে: ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

রাজপথের মতো সংসদেও আগের মতোই ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বলেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে।

বুধবার (১০ই জানুয়ারি) বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়া।

এসব কাজে কী চ্যালেঞ্জ থাকবে জানতে চাইলে তিনি বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা দুইটা না। বাংলাদেশে কাজ তো কেউই করতে চায় না। তারপরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে তাহলে আমি অনেকটা পাড়ি দিতে পারবো।

আরও পড়ুন: শপথ নিলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা

নামের সঙ্গে সংসদ সদস্য যুক্ত হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এটা একদমই যায় না। এটা পাঁচ বছরের জন্য। আমি খারাপ করলে লোকজন আমাকে আবার বিদায় করে দেবে। আমার ব্যারিস্টার শব্দটা কিন্তু যাবে না, এটা মরার আগ পর্যন্ত থাকবে। আমি এটাকে (সংসদ সদস্য) আলাদাভাবে নিচ্ছি না। আমি মনে করছি আমাকে পাঁচ বছরের জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে।

এসকে/ 

ব্যারিষ্টার সুমন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250