মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

আবহাওয়া নিয়ে সুখবর দিলো অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

বিদায় নিতে শুরু করেছে মৌসুমি বায়ু। ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দেশের সাত বিভাগ থেকেই ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিমের এ বায়ু বিদায় নিয়েছে। বাকি রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখান থেকেও এ বায়ু চলে যাওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, ইতোমধ্যে দেশের তাপমাত্রা বিভিন্ন স্থানে কমতে শুরু করেছে। আগামী মঙ্গলবার বা বুধবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। আর এ সময়ের মধ্যে রাতের তাপমাত্রাও কমবে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, সাধারণত ৩১ মে মৌসুমি বায়ু উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ অঞ্চল হয়ে দেশে প্রবেশ করে। পরদিন তা কক্সবাজার, চট্টগ্রাম, উত্তর-পূর্বের সিলেট এবং ধীরে ধীরে দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। এবার ৮ জুন মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। এর প্রভাবে ওই দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।

দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় যে জুলাই মাসে, সেখানে এবার গড় বৃষ্টির চেয়ে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আগস্ট ও সেপ্টেম্বরে মোটামুটি স্বাভাবিক বৃষ্টি হয়েছে। কবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টি কমে এলে শুরু হয় গরম।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, এখন মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার সময়। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগে থেকে এটি বিদায় নিয়েছে বলা যায়। চট্টগ্রামে এর রেশ কিছুটা রয়ে গেছে। এখন মৌসুমি বায়ুর বিদায় আর ঠান্ডা বয়ে নিয়ে আসা পুবালি বাতাসের মধ্যে সংঘাত হয়। এরপরই তাপমাত্রা কমতে থাকবে। ইতিমধ্যে কমতে শুরু করেছে।

আজ সকালে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ওআ/

আবহাওয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250