রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

৪ ম্যাচে ২ হার ও ২ জয় নিয়ে সেমিফাইনালের দৌড়ে কিছুটা পিছিয়ে আছে পাকিস্তান। আর সমান ম্যাচ খেলা আফগানিস্তানের মাত্র ১ জয়ে ঠাঁই হয়েছে তলানিতে। এবার দল দুটি মুখোমুখি লড়াইয়ে মাঠে নেমেছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 

ম্যাচটিতে দুই দলেই একটি করে পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তানে মোহাম্মদ নেওয়াজের বদলে খেলবেন শাদাব খান আর আফগানিস্তানে ফজল হক ফারুকীর বদলে খেলবেন নুর আহমেদ।

পাকিস্তান-আফগানিস্তান লড়াইয়ের সবশেষ ৫ ম্যাচ অনুযায়ী এগিয়ে রয়েছে বাবর আজমের দল। যেখানে ৫টিতেই জয় এসেছে পাকিস্তানের পক্ষে। চলতি বিশ্বকাপে দলটি ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে। অপরদিকে পিছিয়ে থাকা আফগানরা বিশ্বকাপে রয়েছে তলানিতে। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতে হাশমতউল্লাহ শাহিদির দল রয়েছে দশে।

এ দিকে এখন পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সর্বমোট ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি আফগান বাহিনী। তবে এবার বিশ্বকাপে দলটি সেই জয় খরা কাটাতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়। 

এসকে/ 

আফগানিস্তান পাকিস্তান ভারত বিশ্বকাপ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250