রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অবশেষে হাসলো বাবর আজমের ব্যাট। আফগানিস্তানকে পেয়ে ৭৪ রানের অনবদ্য একটি ইনিংস খেললেন তিনি। তার সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছে আবদুল্লাহ শফিকি এবং শেষ দিকে শাদাব খান ও ইফতিখার আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানের সামনে ২৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে পাকিস্তান।

সেমেবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। বাবর আজমের ৭৪ রানের ইনিংসের পর আবদুল্লাহ শফিক ৫৮, শাদাব খান ও ইফতিখার আহমেদ করেন ৪০ রান করে। 

চেন্নাইয়ের উইকেট টিপিক্যাল স্পিনিং বান্ধব। আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে পাকিস্তানি ব্যাটাররা কী করেন, সেটাই ছিল দেখার। রশিদ খানের সঙ্গে মুজিব-উর রহমান, মোহাম্মদ নবির সঙ্গে উঠতি স্পিনার নুর আহমাদকেও একাদশে নেয়া হয়। সে সঙ্গে পেসার ছিলেন নাভিন-উল হক এবং আজমতউল্লাহ ওমরজাই।

টস জিতে ব্যাট করতে নামার পর উদ্বোধনী জুটিতে ইমাম-উল হক এবং আবদুল্লাহ শফিকি মিলে ৫৬ রান তোলেন। ২২ বলে ১৭ রান করে আউট হন ইমামড়-উল হক। এরপর ৫৪ রানের জুটি গড়েন আবদুল্লাহ শফিকি এবং বাবর আজম। ৭৫ বলে ৫৮ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। বাবর আজম করেন ৯২ বলে ৭৪ রান।

আরো পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

১০ বলে ৮ রান করে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ২৫ রান করে আউট হন সউদ শাকিল। তবে শেষ দিকে শাদাব খান এবং ইফতিখার মিলে ৭৩ রানের ঝোড়ো জুটি গড়েন। ৩৮ বলে ৪০ রান করেন শাদাব খান এবং ইফতিখার আহমেদ ২৭ বলে খেলেন ৪০ রানের ইনিংস।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। নুর আহমাদ নেন ৩ উইকেট। নাভিন-উল হক নেন ২টি এবং ১টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই।

এসকে/

আফগানিস্তান পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ টার্গেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250