মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র *** প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছেন: হর্ষবর্ধন শ্রিংলা *** জুলাই সনদ আদেশ ম্যাস্কুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন *** ‘আওয়ামী লীগের সাবেক এমপির জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’ *** জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি *** তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা *** যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বার্ষিক রাজস্ব ক্ষতি হবে ১,৩২৭ কোটি: সিপিডি *** শফিকুর রহমানের প্রস্তাবের সমালোচনা করছেন কূটনীতিকেরা *** ঈদে পূর্ণ ছুটি পাচ্ছেন না সব ব্যাংক কর্মকর্তা, খোলা থাকবে যেসব এলাকায়

আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে একটি মামলা দায়ের করেছেন একদল আইনজীবী। তারা সুস্পষ্ট করে বলেছেন, গাজায় ইসরাইল যে বর্বরতা চালিয়েছে তা যুদ্ধাপরাধের পর্যায়ে চলে গেছে।

আইনজীবী দলের নেতৃত্বে রয়েছেন ফ্রান্সের ঝানু আইনজীবী গিলেস ডেভার্স। তিনি বুধবার হেগে এ মামলা দায়ের করেন। পরে তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরাইল যা করছে তাতে সব বিচারে এটা যুদ্ধাপরাধ। 

ইয়োগোস্লাভিয়া ও রুয়ান্ডার যুদ্ধপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন, “আগের পরিস্থিতি যে নজির স্থাপন করেছে তার আলোকেই অভিযোগ জমা দেওয়া হয়েছে। আমার কাছে একদম পরিষ্কার যে, সমস্ত মানদণ্ডে ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করেছে। এটা আমার মত নয়, আইনের দৃষ্টিতে এটাই বাস্তবতা।"

মামলা দায়ের করা আইনজীবীরা বলেন, ইসরাইল যেহেতু গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে সে কারণে পশ্চিমা দেশগুলোকে এই অপরাধে প্ররোচণা দেওয়া থেকে বিরত থাকতে হবে।  

আই. কে. জে/



ইসরাইলের বিরুদ্ধে মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250