বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি (সংগৃহীত)

দুই দিনের সফরে আজ নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জুলাই) মোটর শোভাযাত্রা সহকারে গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় পৌঁছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

প্রধানমন্ত্রী বিকেলে কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী সেখানেই রাত্রিযাপন করবেন।

এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আরো পড়ুন: সাতক্ষীরা থেকে বিদেশে গেল ১৮০ টন আম

এদিন বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়ায় গিয়েছিলেন তিনি।

এম/ আইকেজে 


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250