বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সিইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (৪ জুলাই) ১৫টি সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

ওই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জুলাই জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ৪ জুলাই বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন।

আরো পড়ুন: রপ্তানি আয় সাড়ে ৫ হাজার কোটি ডলার ছাড়াল

ঢাকা-১৭ শূন্য আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালটের মাধ্যমে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250