রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

আ.লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দীতে কঠোর নিরাপত্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ দুপুরে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নীতি-নির্ধারণী’ বক্তব্য দেবেন বলে জানা গেছে। এ সমাবেশকে ঘিরে উদ্যানের সব প্রবেশ পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা।

আরো পড়ুন: বাংলাদেশের নির্বাচন নিয়ে কী বলল ইইউ

প্রতিটি প্রবেশ পথে বসানো হচ্ছে একাধিক আর্চওয়ে মেশিন। উদ্যানের ভেতরে বাইরে পুলিশ ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল দিচ্ছেন। 


বাংলা একাডেমির বিপরীত দিকে গেটে সেনাসদস্যদের অবস্থান করতে দেখা যায়।

কর্তব্যরত একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, আজকের সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবে। এ সুযোগে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ড না চালাতে পারে সেজন্য প্রবেশপথে ব্যাপক তল্লাশি চালিয়ে তবেই ভেতরে ঢুকতে দেয়া হবে।

এইচআ/ আই.কে.জে

শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যান আ.লীগের সমাবেশ কঠোর নিরাপত্তা স্বদেশ প্রত্যাবর্তন দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250