সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

আ. লীগকে বিজয়ী করতে চাওয়া ওসিকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। ছবি: সংগৃহিত

আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করে আবারও সরকারে দেখতে চাওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

শুক্রবার (২৫ আগস্ট) রাতে জামালপুরের পুলিশ সুপার (এসপি) কারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভার আয়োজনে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ওই সভায় ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে আওয়ামী লীগকে ‘পুলিশের দল’ হিসেবে ঘোষণা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ‘বিপুল ভোটে’ বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে ‘সুযোগ্য’ এবং স্থানীয় সংসদ সদস্যকে ‘নয়নের মণি’ বিশেষণে অভিহিত করেন তিনি।

দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাত্তি ওসি শ্যামল চন্দ্রকে প্রত্যাহারের বিষয়ে বলেন, ‘ওসি স্যারকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছি। তিনি পুলিশ লাইনসে সংযুক্ত হতে প্রস্তুতি নিচ্ছেন।’

এম.এস.এইচ/ 

জাতীয় নির্বাচন আ.লীগ জামালপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250