রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের টার্গেট দিলো বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারত বিশ্বকাপকে বলা হচ্ছে রানবন্যার বিশ্বকাপ। কিন্তু ৯ ম্যাচের মধ্যে আগের আট ম্যাচের একটিতেও বাংলাদেশ নিজেদের স্কোর ৩০০’র কাছেও নিতে পারেনি। শ্রীলঙ্কার ছুঁড়ে ২৮০ রানের লক্ষ্য তাড়া করাটাই ছিল সর্বোচ্চ স্কোর।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। পুনেতে লাল-সবুজ দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আর ব্যাট হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত সূচনা করেন দুই টাইগার ওপেনার। লিটন দাস-তানজিদ তামিমের ৭৬ রানের উদ্বোধনী জুটির পর তাওহীদ হৃদয়ের ৭৪ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

এতে করে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে এসে আক্ষেপ ঘোচালো বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপের শেষ ম্যাচ আজ। প্রতিপক্ষ যেহেতু অস্ট্রেলিয়া। অনেকের মনেই সংশয় ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে না কেমন করে বাংলাদেশ! কিন্তু টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করছেন, তাতে মনে হচ্ছে বড় স্কোরই গড়তে যাচ্ছেন তারা।

১৫.১ ওভারে বাংলাদেশ পৌঁছেছিলো ১০০ রানের মাইলফলকে। ৩ উইকেট হারিয়ে ২০০ পূরণ করেছে ৩৩ ওভারে। এরপর বাকি ব্যাটাররা মিলে বাংলাদেশের রান পার করেছে ৩০০’র গন্ডি।

এসকে/ 


ক্রিকেট বাংলাদেশ অস্ট্রেলিয়া টার্গেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250