শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

অপহৃত ঢাবি ছাত্রী দীপিকা চাকমাকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৫ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

দীপিকা চাকমা। ছবি: সংগৃহিত

অপহরণের ছয় ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দীপিকা চাকমাকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। রাঙামাটির সাজেক যাওয়ার পথে একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ তাকে অপহরণ করেছিল। 

তাকে উদ্ধারের বিষয়টি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। 

তিনি বলেন, “আমাদের একজন শিক্ষার্থী অপহৃত হয়েছিলেন। তাকে বুধবার সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।”

এর আগে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ৩০ জন শিক্ষার্থীর একটি দলের সঙ্গে সাজেক যাচ্ছিলেন দীপিকা চাকমা। পথে সিজকছড়ি নামক একটি স্থানে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ তাকে অপহরণ করে নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, সাজেক যাওয়ার পথে সিজকছড়ি নামক স্থানটি পাহাড়ি সন্ত্রাসীগ্রুপ ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকা। এই এলাকায় চাকমা জনগোষ্ঠীর প্রবেশ নিষেধ।

এম.এস.এইচ/ আই. কে. জে/  

অপহরণ চাকমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250