মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে

অনলাইন শিশু নির্যাতনে তৃতীয় স্থানে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি।

পাকিস্তানে শিশুদের প্রতি যৌন অপরাধ ক্রমাগত বেড়েই চলেছে। অনলাইন শিশু নির্যাতনের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে দেশটি। নানা সমস্যার মধ্যে নিজেদের শিশুকে অবহেলা করছে পাকিস্তানিরা, ফলে তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো ঘটনা বেড়েই চলেছে। বছরের পর বছর ধরে পাকিস্তানি শিশুদেরকে যৌন নির্যাতনের ফাঁদে পড়তে দেখা যায়।

২০২২ সালে, পাকিস্তানে ধর্ষণ ও এ জাতীয় অপরাধের সংখ্যা ৩৩ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। অনলাইনে নির্যাতিত শিশুদের বয়স নয় থেকে তেরো বছরের মধ্যে। যৌন নির্যাতন প্রতিরোধে কাজ করে যাচ্ছে এমন একটি এনজিও, গত বছর জানায় যে, পাকিস্তানে দৈনিক ১২ টির মতো শিশু নির্যাতনের ঘটনা ঘটে চলেছে এবং এখন পর্যন্ত ৪২৫৩ শিশু যৌন ও এজাতীয় নির্যাতনের শিকার। 

যৌন নির্যাতনের শিকার হওয়া বেশিরভাগ শিশুই মেয়ে। ৬ থেকে ১৫ বছরের মধ্যে এই শিশুদের বেশিরভাগই আত্মীয় বা পরিচিতদের দ্বারাই যৌন লালসার শিকার হয়েছে। এ ধরনের নির্যাতন কোমলমতি শিশুদের মানসিক সমস্যার সৃষ্টি করে। এই ধরনের শিশুরা নানারকম উদ্বেগ নিয়েই বড় হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডার্ক ওয়েবের বিস্তারের সাথে সাথে শিশুদের উপর যৌন নির্যাতনের ভয়াবহতাও বৃদ্ধি পেয়েছে বহুগুণ। অনলাইনে এ ধরনের অন্যায় রুখতে পাকিস্তানের এফআইএ কে দায়িত্ব প্রদান করা হয়। তাদের তথ্য মতে, বিশ লাখেরও বেশি যৌন লালসার শিকার শিশুদের চিত্র ইন্টারনেটে আপলোড করা হয়েছে।

গত চার বছরে এ ধরনের ৪০৩ টি মামলা দায়ের করা হয়। ২০১৮ সালে, শিশু নির্যাতনের সাথে যুক্ত ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়। 

ইউএস-ভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন অনুসারে, অনলাইনে শিশু নির্যাতনের ব্যাপারে ২০১৯ সালে ১৬৯ লাখ, ২০২০ সালে ২১৭ লাখ এবং ২০২১ সালে ২৯৩ লাখ রিপোর্ট পাওয়া যায়। এ হিসাব অনুযায়ী আন্তর্জাতিকভাবে অনলাইনে শিশু নির্যাতনের ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান তৃতীয়।

এম এইচ ডি/ আইকেজে 

আরো পড়ুন:

ট্রাম্পের পরবর্তী শুনানি ৮ আগস্ট

অনলাইন শিশু নির্যাতন তৃতীয় স্থান পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250