বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

বাবা হওয়ার পর যা খোয়ানোর ভয়ে ভিকি কৌশল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত বছরের নভেম্বরে বাবা-মা হয়েছেন। ছেলের জন্মের পর একরত্তির মুখ এখনো প্রকাশ্যে আনেননি 'ভি-ক্যাট'। তবে পুত্রের নাম জানিয়েছেন এ তারকা দম্পতি। ভিকি-ক্যাটরিনা ছেলের নাম রেখেছেন বিহান। সন্তান হওয়ার পর এখনো কাজে ফেরেননি ক্যাটরিনা কাইফ। 

অন্যদিকে ভিকি কৌশলও ছেলের বেড়ে ওঠা উপভোগ করছেন। মাঝেমধ্যে বাবা হওয়ার উপলব্ধির কথা সামাজিক মাধ্যমে প্রকাশও করছেন তিনি। তবে বাবা হওয়ার পর থেকেই নাকি তিনি ফোন হারানোর ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন এ অভিনেতা।

ভিকি কৌশল বলেন, বাবা হওয়ার পর ছোটখাটো অনেক বিষয় নিয়েই বেশি চিন্তা হয়। জীবন আমূল বদলে গেছে। হঠাৎ করেই মনে হচ্ছে জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। সব কিছুই এখন অন্যরকম হয়ে গেছে।আগের চেয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে তার জীবনে। সেই সঙ্গে নানা বিষয় নিয়ে আশঙ্কা ও ভয়। তেমনই এক আশঙ্কার কথা শেয়ার করে নিলেন অভিনেতা। বাবা হওয়ার পর সবচেয়ে বেশি ভয় পান ফোন হারানো নিয়ে।

ভিকি বলেন, এই প্রথমবার আমি আমার ফোন হারানোর ভয়ে আছি। আগে আমি এটা নিয়ে কখনো ভাবতাম না। এখন আমার বাচ্চার এত ছবি আর ভিডিও আছে মোবাইলে যে, সারাক্ষণ ভাবি— ফোনটা যেন হারিয়ে না যায়।

জে.এস/

ভিকি কৌশল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250