রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

অবশেষে আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক আগেই জানা গিয়েছিল কোপা আমেরিকার আগে নতুন জার্সি পাবেন মেসি-ডি মারিয়ারা। বেশ কয়েকবার ফাঁসও হয়েছিল আর্জেন্টিনার নতুন জার্সি। অবশেষে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির জার্সি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে পর্দায় দেখা গিয়েছে মেসিকে।

আরো পড়ুন : মেসি ম্যাজিকে জিতল মায়ামি

বরাবরের মতোই আকাশী নীল এবং সাদার সমন্বয়ে করা হয়েছে এবারের জার্সি। সঙ্গে রাখা হয়েছে সোনালি রং। বিভিন্ন প্যাচে বা স্মারকে ব্যবহার করা হয়েছে সোনালি কাজ। অ্যাডিডাসের লোগো, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো এবং বিশ্বকাপ জয়ের স্মারক রাখা হয়েছে সোনালি রঙ।

অ্যাওয়ে জার্সিতে রাখা হয়েছে গাঢ় নীল রঙ। তবে এখানে স্মারক করা হয়েছে আকাশী নীল রঙে আর দুপাশেই রাখা হয়েছে আকাশী নীল এবং সাদার সমন্বয়। হোম জার্সির মতো অ্যাওয়ে জার্সিও সমান নজর কেড়েছে ভক্তদের।

আর্জেন্টিনা ছাড়াও এদিন চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু এবং ভেনিজুয়েলার নতুন জার্সি প্রকাশ্যে এনেছে অ্যাডিডাস।

এস/ওআ

আর্জেন্টিনা নতুন জার্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250