বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি : চমক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাস তিনেক আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আনার পর নাসিরের এটি তৃতীয় বিয়ে বলে সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা। অন্যদিকে চমকেরও নাকি এটা দ্বিতীয় বিয়ে, এবার সেই গুঞ্জনেও পাল উঠেছে নেটদুনিয়ায়।

সবার এমন চর্চা আর নেগেটিভ মন্তব্যে ভীষণ বিরক্ত চমক। তাই বাধ্য হয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। জানালেন, এটা আমার প্রথম বিয়ে। আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি।

গত ২৭শে আগস্ট গণমাধ্যমকে চমক বলেন, সবাই এত কিছু লিখছিল, এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। এটা তো আমার একান্ত ব্যক্তিগত। আমরা একসঙ্গে আছি। আমার কিন্তু আগে কোনো বিয়ে হয়নি, তারপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু। এটা ঠিক, আমার একটা সিরিয়াস প্রেম ছিল। এরপর আরও দুই–তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়েছি।

অভিনেত্রী বলেন, কেউ হাজার কোটি টাকার মালিক, কিন্তু মানুষ ঠিক না হলে ক্যামনে কি! এর আগে আমি একজন অসম্ভব ধনীকে ডেট করেছিলাম। কিন্তু তখন সুখী হতে পারিনি। ওর সঙ্গে আমার মনে হয়েছে, আমি হ্যাপি, পরিপূর্ণ।

বিয়ের পর চমকের স্বামীকে ধনকুবেরও ভেবেছিলেন অনেকেই। সেই প্রসঙ্গ টেনে চমক বলেন, বিয়ের পর সবাই বলছিল যে, আমার স্বামী ধনকুবের। কিন্তু বিশ্বাস করেন, আমার স্বামীর চেয়ে বেশি আয় করি আমি। আর তাছাড়া আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কি এসে যায়, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার আসলে হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে।

আরও পড়ুন: মাহিকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তারপর?

তিনি আরও বলেন, এই মানুষটা বারবার হেরে যাচ্ছিল, কিছুই পায়নি জীবনে, তার জীবনে সবচেয়ে বড় অর্জন যদি আমি হই, তার জীবনে সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি, কেন নয়। আমি তাকে অত কিছু জিজ্ঞেস করতে যাইওনি। সে আমার প্রতি সৎ, প্রচণ্ড ভালোবাসে, কেয়ার করে— এটাই আমার কাছে অনেক।

তাই আবারও বলছি, আমাকে পাওয়া যদি কারও জীবনে সবচেয়ে বড় অর্জন হয়, তখন সেই মানুষটার সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। আর আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি। কারণ, যে জীবনে অনেক জিতেছে, তার জীবনে তো আমাকে দরকার নাই। গুরুত্বও কম পাবো। সে মানুষের সঙ্গে থাকাটা আমার ইচ্ছাও না।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু চমকের। মাঝে পড়াশোনার জন্য বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি।

এসি/কেবি


অভিনেত্রী চমক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250