রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

৬৯ দিন পর আজ খুলছে নোবিপ্রবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর আজ রোববার (৮ই সেপ্টেম্বর) শুরু হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, গত ১১ই জুন ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এরপর ২২শে জুন কয়েকটি বিভাগে ক্লাস শুরু হয়। পরে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ২৫শে জুন শুরু হয় শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি। গত ১লা জুলাই শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

গত ৭ই আগস্ট থেকে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। উপাচার্যবিহীন বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে পেয়ে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ৮ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খোলার তারিখ ঘোষণা করেন।

আরো পড়ুন : এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য সংশোধিত নির্দেশনা 

অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ (৮ই সেপ্টেম্বর) থেকে নোবিপ্রবিতে ক্লাস শুরু হচ্ছে। পরীক্ষার বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

এদিকে গত শুক্রবার (৬ই সেপ্টেম্বর) কোনো ফুলেল শুভেচ্ছা ছাড়াই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৭ম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রসঙ্গত, ৫ই সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। 

এস/ আই.কে.জে

নোবিপ্রবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250