শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিয়ের আগের ফটোশুট করে ফেললেন মধুমিতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। মাঘ মাসেই ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী। বিয়ের তারিখ এখনো প্রকাশ্যে আনেননি মধুমিতা। তবে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে।

মধুমিতার শুটিংয়ের চাপও রয়েছে। ধারাবাহিকের পাশাপাশি চলছে নতুন ছবি ‘অটবী’র শুটিংও। ব্যস্ততার মাঝেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মধুমিতা। চলছে কেনাকাটা, আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। আর এসবের মাঝেই প্রি-ওয়েডিং শুটও সেরে নিলেন মধুমিতা। বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি। শীতের রোদের গায়ে তখন ভালোবাসার গন্ধ। কুয়াশা আর রোদের লুকোচুরির মাঝেই হাতে হাত রাখলেন মধুমিতা-দেবমাল্য। লাল পোশাকে তাদের প্রেমের উদযাপনে সাক্ষী শীত, কুয়াশা আর ঠিকরে পড়া রোদ। সেই রোদে স্নান করে নিলেন দুই বন্ধু, যুগল, আগামীর দম্পতি।

মধুমিতার বিয়ের তারিখ এবং গন্তব্য নিয়ে নানা খবর প্রচারিত হয়েছে। তবে সেসবের কোনোটাতেই নিশ্চিত করেননি অভিনেত্রী। তিনি জানিয়েছেন, হাতে সময় নেই ঠিকই। তবে এখনো নাকি বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি। জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফ্রেব্রুয়ারি প্রথমেই চারহাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শোনা গিয়েছিল, বারুইপুর রাজবাড়ি অথবা শোভাবাজার রাজবাড়ির কোনও একটিতে বিয়ে হওয়ার কথা মধুমিতা-দেবমাল্যের। এই দুই জায়গার কথা যে হবু বর-কনে ভেবেছেন, সেটা জানিয়েছেন। তবে এখনও আলোচনার পর্ব চলছে বলেই দাবি তাদের। 

মধুমিতার কথা অনুযায়ী, কেনাকাটা ছাড়া বিয়ের তারিখ এবং বিবাহবাসরের জায়গা এখনও ঠিক হয়নি। তবে বিয়ের আগে প্রথমবার দু'জনে একসঙ্গে আইবুড়োভাত খেলেন মধুমিতা-দেবমাল্য। তাদের বন্ধুরা আয়োজন করেছিলেন আইবুড়োভাতের। প্রথম আইবুড়োভাতে সাদা-কালোয় সেজেছিলেন দু'জনে। মধুমিতা পরেছিলেন অফ হোয়াইট সালোয়ার কামিজ এবং হবু বর দেবমাল্যের পরনে ছিস কালো পাঞ্জাবি। এ বার কনের সাজে মধুমিতাকে দেখার জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা।

জে.এস/

অভিনেত্রী মধুমিতা সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250