মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন চীনের চিকিৎসকেরা। তারা প্রথমবারের মতো জিনগতভাবে পরিবর্তিত (জেনেটিক্যালি মোডিফাইড) একটি শূকরের যকৃত জীবন্ত মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করেছেন।

'দ্য জার্নাল অব হেপাটোলজি'-তে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে বৃহস্পতিবার (৯ই অক্টোবর) এ তথ্য জানায় নিউইয়র্ক টাইমস। 

চিকিৎসকেরা জানিয়েছেন, ৭১ বছর বয়সী একজন ব্রেইন ডেড ক্যানসার রোগীর শরীরে শূকরের যকৃতের একটি অংশ প্রতিস্থাপন করা হয়। প্রতিস্থাপিত যকৃত ওই রোগীর শরীরে ৩৮ দিন কার্যকর ছিল এবং তার শরীর সেটিকে প্রত্যাখ্যান (রিজেক্ট) করেনি।

প্রতিবেদনে বলা হয়, রোগীর ক্যানসার আক্রান্ত যকৃতের বড় অংশটি সরিয়ে ফেলে সেই স্থানে শূকরের যকৃত প্রতিস্থাপন করা হয়। শূকরের ওই যকৃত রোগীর শরীরে সফলভাবে পিত্তরস তৈরি, রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান তৈরিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো করতে শুরু করে।

এই পদ্ধতির মূল উদ্দেশ্য ছিল রোগীর নিজের যকৃতের অবশিষ্ট অংশ সুস্থ (রিজেনারেট) হওয়ার জন্য সময় দেওয়া। এক্ষেত্রে প্রতিস্থাপিত শূকরের যকৃৎটি সহায়ক হিসেবে কাজ করেছে। তবে ৩৮ দিন পর জটিলতা দেখা দিলে সেটিকে অপসারণ করা হয়। আগে থেকেই গুরুতর অসুস্থ ওই রোগী এর সাড়ে পাঁচ মাস পর মারা যান।

এই ঘটনাকে 'যুগান্তকারী সাফল্য' হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, এর আগে বানরের দেহে শূকরের যকৃৎ প্রতিস্থাপন করতে গিয়ে বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছিলেন। এই সাফল্য প্রমাণ করে যে, শূকরের অঙ্গকে মানুষের শরীরের সহায়ক অঙ্গ হিসেবে সাময়িকভাবে হলেও ব্যবহার করা সম্ভব।

যকৃত প্রতিস্থাপনে জড়িত চীনের প্রধান গবেষক ডা. বেইচেং সান বলেন, 'আমার লক্ষ্য ছিল, প্রতিস্থাপিত যকৃত রোগীকে সেরে উঠতে সহায়তা করবে। যতক্ষণ না রোগীর নিজের যকৃৎ সেরে ওঠে বা কোনো অঙ্গদাতা পাওয়া যায়, ততক্ষণ শুকরের যকৃত কাজে লাগানো যেতে পারে।'

চীনে প্রতিবছর কয়েক লাখ মানুষ যকৃতের গুরুতর রোগে আক্রান্ত হন। দেশটিতে অঙ্গদাতার সংকটও তীব্র। বিজ্ঞানীদের আশা এই গবেষণাটি ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

জে.এস/

চীনা চিকিৎসক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250