রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

পদত্যাগ ভাবনা পাল্টা চাপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ৯ মাস পার করল; কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য এবং রাজপথে প্রতিদিনের আন্দোলনে এখনো সুস্থির হতে পারছে না। 

এর মধ্যেই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তা করছেন—এমন খবর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সরকার ও রাজনৈতিক অঙ্গনের অস্থিরতা আরও বেড়েছে। এ অবস্থায় আলোচনায় উঠে এসেছে জাতীয় সরকার গঠনের বিষয়টি।

প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনার খবর এমন এক সময়ে ছড়াল, যখন কয়েকজন উপদেষ্টাকে অপসারণের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বিভিন্ন শক্তি। সেই সঙ্গে নির্বাচন নিয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের মন্তব্য যেন নতুন মাত্রা যোগ করেছে এতে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনসহ নানা ইস্যুতে চতুর্মুখী চাপের কারণে বিরক্ত হয়েই পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা। বিষয়টিকে রাজনৈতিক মহলের ওপর পাল্টা চাপ হিসেবেই দেখছেন তারা। ড. ইউনূসের পদত্যাগের সম্ভাবনা সত্যি হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হবে। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হতে পারে।

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ও উপদেষ্টাদের নিয়ে চলমান বিতর্কের মধ্যে জাতীয় সরকারের বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরিবর্তে যদি তিনি (ড. ইউনূস) পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা তার পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে।’

এদিকে গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এ তিনজনই জুলাই অভ্যুত্থানের পরপর গঠিত অন্তর্বর্তী সরকারের কুশীলব হিসেবে পরিচিত।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250