শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

স্বামী হত্যার দায়ে পরকীয়া প্রেমিকের ফাঁসি, স্ত্রীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়ায় শরীফ উদ্দিন নামের এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন ও তার পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৩শে জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর( এপিপি) অ্যাডভোকেট মো. আবু ইউসুফ মুন্সী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার বরুড়া উপজেলার চেঙ্গাছাল এলাকার নাসিরুল আলমের ছেলে আতিকুজ্জামান, বরুড়া পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনের স্ত্রী মোনালিসা হিমু (২৮)। হিমু সিরাজগঞ্জ সদরের হোসেনপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

নিহত শরিফ উদ্দিন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার বাসিন্দা। তিনি বরুড়া আড্ডা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ ছিলেন। 

আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অ্যাডভোকেট আবু ইউসুফ মুন্সি জানান, ২০২০ সালের ১৫ই জানুয়ারি রাতে কুমিল্লার বরুড়া উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফ উদ্দিনকে তার ভাড়া বাসায় হত্যা করা হয়। পরদিন থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন স্ত্রী হিমু। পরে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসে। মামলার চার্জশিটে আসামি করা হয় হিমু ও তার প্রেমিক আশিকুজ্জামানকে। 

এরপর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নিহত শরিফের স্ত্রী হিমু তার পরকীয়া প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ মামলায় হিমুর তিনটি নাবালক সন্তান থাকায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামি আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ডের সাজা দেন। মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

এসকে/ 

যাবজ্জীবন স্বামী হত্যা ফাঁসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250