শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’

সেরা দশে বাংলাদেশের তিন নির্মাতা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

নির্বাচিত তিন সিনেমার পরিচালক (বাঁ থেকে) আহসান স্মরণ, রাকা নওশিন নওয়ার ও আশিক উর রহমান। ছবি: সংগৃহীত

এক বছর বিরতির পর ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে থাকছে চতুর্থবারের মতো ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ প্রজেক্ট। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই প্রজেক্টের নির্বাচিত ১০টি সিনেমার নাম। এই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। সেরা দশে রয়েছে রাকা নওশিন নওয়ারের ‘মাংস কম’, আহসান স্মরণের ‘বেতার’ এবং আশিক উর রহমানের ‘জলছবি’।

‘বেতার’ চলচ্চিত্রটির চিত্রনাট্যকার ও পরিচালক আহসান স্মরণ এবং প্রযোজক হিসেবে কাজ করছেন ইমন বিন আনোয়ার। চলচ্চিত্রটি স্যাটায়ারের মাধ্যমে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার গল্প তুলে আনবে।

অন্য সিনেমাগুলো হলো ইরানের ‘দ্য সুইট বেরিস’, নেপালের ‘মাউন্টেন অব স্পিরিট’, কাজাখস্তানের ‘পে দ্য বিল’, কিরগিজস্তানের ‘দ্য হাসবেন্ড’, চীনের ‘সি স্ট্যান্ডস স্টিল ইন ড্রিফটিং ওয়াটার’, জাপানের ‘ফ্যামিল অন ফায়ার’, ফিলিপাইনের ‘লুজোনেনসিস অ্যান্ড ফ্লোরিসিয়েনসিস’।

ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবে জুরি হিসেবে ছিলেন ইনগ্রিড লিল হোগটুন ও আজি হফার্ট (নরওয়ে), ইয়ানা লেকারস্কা (বুলগেরিয়া), আদনান আল রাজীব ও রাশেদ জামান (বাংলাদেশ), আন্না শালাশিনা (রাশিয়া), এবং জর্জ ওভাশভিলি (জর্জিয়া)।

রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের পর্দা উঠবে ২০২৬ সালের ১০ই জানুয়ারি। চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতির তত্ত্বাবধানে ১১ই থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব প্রজেক্ট।

এই আয়োজনের সেরা তিনটি প্রজেক্ট পাবে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ নগদ অর্থ পুরস্কার। পুরস্কারের অর্থটি স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে প্রদান করা হবে সেরা তিনটি প্রজেক্টকে।

জে.এস/

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250