সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

তৈরি হচ্ছে ফুটবল মাঠের সমান উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

তৈরি করা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় উড়োজাহাজ। অবাক করার মতো হলেও সত্য যে, উড়োজাহাজটি একটি ফুটবল মাঠের সমান! আগামী কয়েক বছরের মধ্যে ফুটবল মাঠের আকারের উড়োজাহাজটিকে মাথার ওপর দিয়ে উড়তেও দেখা যেতে পারে!

গত জানুয়ারিতে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ স্ট্রেটোলঞ্চ রক তার দীর্ঘতম পরীক্ষামূলক ফ্লাইট শেষ করার পর বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। মূলত রকেট এবং হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির যান বহন করার জন্য নকশা করা হয় উড়োজাহাজটির। ২৩৯ ফুট লম্বা উড়োজাহাজটি পাঁচ লাখ পাউন্ড ওজন বহনে সক্ষম বলে দাবি করা হয়েছে। কমপক্ষে ১২ হাজার ফুট লম্বা একটি রানওয়ে প্রয়োজন এর উড়ার জন্য। দুটি বোয়িং ৭৪৭-৪০০ জাম্বো জেটের সমন্বয়ে তৈরি করা হয় বিশালাকায় উড়োজাহাজটি।

তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, এখন আরও বড় এক উড়োজাহাজের কাজ চলছে। মার্কিন সংবাদমাধ্যম একটি প্রতিবেদন অনুসারে, ৩৫৬ ফুট লম্বা (ফুটবল মাঠের চেয়ে চার ফুট কম) উইন্ডরানার নামের উড়োজাহাজটি তৈরি হয়ে গেলে, দৈর্ঘ্য এবং মালামাল বহনের দিক থেকে এটি হবে ইতিহাসের বৃহত্তম উড়োজাহাজ। ৮০ টন ধারণক্ষমতার উইন্ডরানারটিকে বিশ্বের বৃহত্তম উইন্ড টারবাইন ব্লেড বা বায়ুকলের পাখা বহন করার উদ্দেশ্য নিয়ে নকশা করা হয়েছে। এ ধরনের পাখা এত বিশাল যে স্থলপথে পরিবহন সম্ভব নয়। সে ক্ষেত্রে উড়োজাহাজটি নবায়নযোগ্য শক্তির বিভিন্ন প্রকল্পে যে দারুণ কাজে লাগবে তাতে সন্দেহ নেই।

আরও পড়ুন: এবার ফ্রান্সে সর্বোচ্চ সন্ত্রাসী সতর্কতা জারি

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) প্রশিক্ষিত রকেট বিজ্ঞানী মার্ক লুন্ডস্ট্রম ২০১৬ সালে কলোরাডো-ভিত্তিক স্টার্টআপ রেডিয়া প্রতিষ্ঠা করেন। উইন্ডরানারের প্রাথমিক নকশা বছরের পর বছর গোপন রাখা হয়েছিল। প্রকৌশলীদের একটি দলের সঙ্গে লুন্ডস্ট্রম বিষয়টি নিয়ে কাজ করছেন গত সাত বছর।

রেডিয়ার মতে, উইন্ডরানার ছয় হাজার ফুটের মতো ছোট এয়ারস্ট্রিপে অবতরণ করতে সক্ষম হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালের প্রথম দিকে শুরু করতে পারে। যদিও রেডিয়া আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি।

এটি নিঃসন্দেহে উড়োজাহাজ চালনায় একটি বিশাল অগ্রগতি, সম্ভাব্য নবায়নযোগ্য শক্তির জন্যও। তবে এটাও ঠিক, একটি ফুটবল মাঠের আকারের কোনো উড়োজাহাজকে মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখাটা কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে অনেকের জন্যই।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

এসকে/ 

উড়োজাহাজ ইতিহাসের সবচেয়ে বড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250