বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

আবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, কবে গাইবেন তিনি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আবার ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ই ডিসেম্বর ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন তিনি। এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন আতিফ আসলাম নিজেই। কনসার্টের আয়োজন করেছে মেইন স্টেজ ইঙ্ক নামের একটি প্রতিষ্ঠান।

মেইন স্টেজ ইঙ্কের প্রধান নির্বাহী কাজী রাফসান বলেন, ‘কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতিতে আছি। অনুমতি থেকে সরকারি অন্যান্য কাজকর্ম চলছে। আতিফ আসলামের সঙ্গে দেশের বাইরের আরও কয়েকজন শিল্পী থাকতে পারেন। এর সঙ্গে আমাদের দেশের ব্যান্ড ও শিল্পীরা থাকবেন।’

কনসার্ট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলেন, ‘কনসার্টের নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা কোনো ছাড় দিতে চাই না। সব মিলিয়ে দর্শকদের ভালো একটি কনসার্ট উপহার দিতে চাই।’

নিরাপত্তা–সংক্রান্ত অনুমতির জন্য এখনই ভেন্যুর নাম প্রকাশ করতে চাইছে না প্রতিষ্ঠানটি। তবে জানিয়েছে রাজধানীর পূর্বাচল ও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের একটি ভেন্যু চূড়ান্ত হয়েছে।

জে.এস/

আতিফ আসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250