সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

একুশে বইমেলা হবে পলিথিনমুক্ত

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সুখবর)

প্রতিবারের মতো এবারও ভাষার মাস ফেব্রুয়ারিজুড়ে অমর একুশে বইমেলার আয়োজন করছে বাংলা একাডেমি। পাঠক, লেখক, প্রকাশক ও ক্রেতারা অপেক্ষায় আছেন প্রাণের বইমেলা শুরু হওয়ার। মেলার আয়োজকরা জানিয়েছেন, এবারের একুশে বইমেলা হবে পলিথিন বা পলি-প্রোপাইলিন মুক্ত। 

মেলার পরিবেশ নষ্ট হয় এমন কোনো ব্যাগে স্টলের বই বিক্রি করা যাবে না। সেই সাথে একবার ব্যবহারযোগ্য বোতলজাত পণ্য মেলায় নিষিদ্ধ থাকছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

একুশে বইমেলা আয়োজনে এখন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দিন-রাত চলছে স্টল তৈরির কাজ।

প্রতি বছর মেলায় গড়ে প্রায় ৫০ কোটি টাকার বই বিক্রি হয়। প্রায় হাজারেরও বেশি স্টলে বিক্রি হয় লাখ খানেক বই। এর বেশিরভাগই পলিথিন বা প্রোপাইলিন ব্যাগে। কিন্তু এবারের বই মেলায় এমন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ থাকছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বইমেলার পরিবেশ নষ্ট হয় এমন ব্যাগের বিকল্প কাগজ ও কাপড়ের ব্যাগের যোগান দিতে প্রস্তুত রয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।  

এ নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানালেন, বইমেলার নীতিমালা বাস্তবায়নে সক্রিয় থাকবেন তারা।

বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্র ২০২৪ সালের মধ্যে প্লাস্টিক দূষণ বন্ধে চুক্তি করেছিল। অথচ সে সময়সীমা পার হয়ে গেলেও এ বিষয়ে তেমন অগ্রগতি নেই।

শান্তনু/ আই.কে.জে/ 


অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250