শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

মাশরুম চাষে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা তুষারের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাণিজ্যিক ভিত্তিতে মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন ঝিনাইদহের মো. শিহাব উদ্দিন তুষার (৩৯)। অভাব অনটনের সংসারে এসএসসি পরীক্ষা দেয়ার পর আর পড়াশুনা চালিয়ে নিতে পারেননি। জীবিকার সন্ধানে নেমে পড়েন তুষার। কিছুদিন চাকরির পেছনে ছুটেছেন। কিন্তু অন্যের কাছে শ্রম বিক্রি করতে ভালো লাগতো না। তাই নিজেই শুরু করেন মাশরুম চাষ। তুষারের গড়ে তোলা মাশরুম খামারে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কর্মসংস্থান হয়েছে। 

সংসারের ভার নিজেই চালিয়ে যাচ্ছেন তুষার। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে তুষারের খামারে উৎপাদন হচ্ছে উন্নতমানের স্বাস্থ্যকর মাশরুম। যা দেশের বড় বড় শহর ও অত্যাধুনিক শপিংমলে বিক্রি হচ্ছে।

শিহাব উদ্দিন তুষার ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত শওকত মীর ও জোসনা বেগম দম্পতির একমাত্র পুত্র। স্ত্রী, দুই সন্তান ও মাকে নিয়ে তার সংসার। নিজ বাড়ির আঙিনাতেই তিনি গড়ে তুলেছেন মাশরুমের দৃষ্টিনন্দন পরিপাটি শেড।

যেভাবে উদ্যোক্তা হলেন তুষার

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তুষার উদ্যোক্তা হওয়ার গল্প শোনান। তিনি জানান, চির অভাবের সংসারে এসএসসি পরীক্ষার পরে আর পড়াশুনা করতে পারেননি। কৃষিকাজ ও অন্যের প্রতিষ্ঠানে কাজের সন্ধান করেছেন। কিন্তু অন্যের কাছে শ্রম বিক্রি করে তুষার মানসিক স্বস্তি পেতেন না। এক পর্যায়ে তিনি নিজে ব্যবসা করার পরিকল্পনা করেন। ঝুঁকে পড়েন মাশরুম চাষের প্রতি। এখন তিনি মাশরুম চাষের পাশাপাশি মাশরুমের বীজ বা স্পন উৎপাদন করে খামারীদের কাছে বিক্রি করছেন। 

তুষার বলেন, মাশরুম একটি পুষ্টিকর সবজি। মাশরুম চাষের ওপর উপজেলা কৃষি অফিসের ১০ দিনব্যপী একটি প্রশিক্ষণ করেছিলাম। তার পরই আমি মাশরুম চাষে মনোযোগী হই। এটি অত্যন্ত ধৈর্য্যের একটি কাজ। বহুবার লোকসানের মুখে পড়েছি। কিন্তু আমি হাল ছেড়ে দিইনি। আলহামদুলিল্লাহ, এখন আমি সফল।

শিহাব উদ্দিন তুষার বলেন, আমি চাকরি করতে চাইনি। এজন্যই উদ্যোক্তা হয়েছি। আমার পৈত্রিক কোনো আবাদি জমিজমা নেই। তাই, বাড়ির আঙিনা ও ঘরের পেছনের জায়গাতে সেড করেছি। ছোট ছোট ৪টি সেড আছে। আমার খামারে নিজস্ব জীবাণুমুক্তকরণ অটোক্লিপ মেশিন রয়েছে। আমি নিজেই এখন মাশরুমের স্পন বা চারা তৈরি করি। আমার উৎপাদিত চারা বাজারের প্রাপ্ত চারার চেয়ে বেশি উন্নত।

আরও পড়ুন: ‘বিএসআরআই-৪৬’ জাতের আখ চাষে দ্বিগুণ লাভবান কৃষক

এসি/ আই.কে.জে

মাশরুম চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250