সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

বইমেলায় সালেহ রিয়াজীর ‘একটি জলকলসি ভেসে যায়’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজের জন্য না হলেও মানুষ ও স্বদেশের জন্য এবং প্রেম ও বিরহের জন্য একজন কবিকে সব দুঃখের হলাহল (হিন্দু পুরাণে বর্ণিত এক ধরনের বিষ) পান করতে হয়। হতে হয় নীলকণ্ঠ। তবেই তিনি হয়ে ওঠেন শুদ্ধতম কবি। দগ্ধ সমাজ ও রাজনীতির ছাই-ভস্মের মধ্য থেকে বিদগ্ধ ফিনিক্স পাখির মতো নান্দনিক উড়াল দিতে হয় তার কবিতাকে। উপরের দুটিই সত্য কবি সালেহ রিয়াজীর বেলায়।

নিজের কবিতাগুলো বই আকারে পাঠকের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সালেহ রিয়াজী যেন প্রয়াত লেখক ওয়াহিদুল হক, কবি আবুল হাসান ও হেলাল হাফিজের অনুগামী। তাদেরও বইয়ের সংখ্যা কম। অবশ্য সালেহ রিয়াজীর মাত্র একটি কবিতার বই-ই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে, তা-ও চলতি বছরের ফেব্রুয়ারির অমর একুশে বইমেলা উপলক্ষে। তবে তিনি কবিতা লিখছেন দশকের পর দশক ধরে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বুদ্ধিদীপ্ত পাঠক ও কবিতাবোদ্ধাদের কাছে সালেহ রিয়াজীর কবিতাগুলোর আলাদা কদর আছে। তার প্রকাশিত কবিতার বইটির নাম ‘একটি জলকলসি ভেসে যায়’। বইটি মেলায় এনেছে ঘাসফুল প্রকাশনী। বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় ঘাসফুলের স্টল নম্বর ১৮০ ও ১৮১।

হা.শা./ আই.কে.জে/


অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250