সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমালোচনা নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জনগণকে সেবা দেওয়া সরকারি কর্মচারীদের মূল কাজ : শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকারি কর্মচারীদের মূল কাজ হলো জনগণকে সেবা দেয়া। উদাহরণস্বরূপ বলা যায় কৃষি বিভাগ কৃষকদের, মৎস বিভাগ মৎসজীবীদের যেমন সাহায্য করবে তেমনি পুলিশ বিভাগ পুলিশি বিষয়ে জনগণকে সহায়তা করবে। সবক্ষেত্রে কর্মচারীদের জবাবদিহিতা থাকতে হবে। একইসাথে তাদের দায়িত্বশীলতারও পরিচয় দিতে হবে। 

বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-তে অনুষ্ঠিতব্য ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিপিএটিসি-র রেক্টর সাঈদ মাহবুব খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারি চাকরিজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে ও দেশের মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন।

তিনি বলেন, জনগণকে সেবাদানে পারদর্শিতা ও আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সকল নাগরিককে সমভাবে সেবা প্রদানের মানসিকতা লালন করতে হবে আপনাদের। একথা ভুলে গেলে চলবে না যে, জনগণকে তাদের প্রাপ্য সেবা প্রদান কোন করুণা নয়। 

আরও পড়ুন: এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

উপদেষ্টা আরও বলেন, ছাত্র-জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থান পরবর্তীতে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। নিকট অতীতের সুশাসনের অভাবজনিত কারণে এ চলার পথ কন্টকাকীর্ণ। অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি মনে করি, সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও কর্মসূচি ছাড়া গন্তব্যে পৌছানোর জন্য আমাদের সামনে ভিন্ন কোন পথ নেই। এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে প্রয়োজন প্রশিক্ষিত সরকারি কর্মচারী। ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা, তা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে।

এসময় তিনি ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সামগ্রিক মূল্যায়নে প্রথম থেকে বিশতম  স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিসিএস ৩৫ থেকে ৪০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের ৩৫৪ জন কর্মকর্তা ৯ই মার্চ ২০২৪ হতে ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ছয় মাসব্যাপী  এ প্রশিক্ষণ এ অংশগ্রহণ করেন।

এসি/কেবি

সরকারি কর্মচারী ওয়াহিদউদ্দিন মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমালোচনা নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250