শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছেলে সন্তানের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। বুধবার (১০ই জুলাই) দিবাগত রাত ৩টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই খ্যাত এ অভিনেতা বলেন, মা এবং ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

গত বছর ২৫শে আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন চাষী আলম। গুলশানের একটি রেস্তোরাঁয় বসেছিল তার বিয়ের আসর। পারিবারিকভাবে বিয়ে করছেন উল্লেখ করে সে সময় চাষী বলেছিলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’

সে সময়চাষী আলমের বিয়ের খবর শুনে তার সহকর্মীরা বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন। সামাজিক মাধ্যমে তার গায়ে হলুদের ছবি প্রকাশ করে জানিয়েছিলেন শুভেচ্ছা। নির্মাতা কাজল আরেফীন অমি লিখেছিলেন, আমাদের হাবু ভাইয়ের বিয়ে। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। 

বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী আলম। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ওইয়েব সিনেমা ‘ফিমেল-৪’। কাজল আরেফীন অমি নির্মিত এ নাটক প্রকাশের সঙ্গে সঙ্গে পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

ওআ/ আই.কে.জে/


ব্যাচেলর পয়েন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250