রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

‘ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ১৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আমরা ই-কমার্স খাতকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ হিসেবে দাঁড় করাতে চাই। খবর বাসসের।

গতকাল বুধবার (১৪ই মে) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তর, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ এবং ই-কমার্সের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় আহমদ তৈয়্যব এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, কেউ যদি গ্রাম থেকে তার বানানো পণ্য ঢাকায় ভোক্তার কাছে পৌঁছে দিতে চান, এর মাঝখানের ভ্যালুচেইন এ্যাড করে আপনারা দারিদ্র্য বিমোচনের গতি বাড়িয়ে দিতে পারেন। আমরা এই রিভার্স চ্যানেলটা গ্রাম থেকে শহরে অথবা বিদেশে ছড়িয়ে দিয়ে অ্যাক্সেস টু কাস্টমার নিশ্চিত করতে চাই।

ফয়েজ আহমদ তৈয়্যব বিধিমালায় ক্ষতিপূরণ সংক্রান্ত যে শর্ত রয়েছে তা তিন মাসের জন্য স্থগিত ঘোষণার পাশাপাশি লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের লাইসেন্সের আওতায় আনা হবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি সেবা গ্রহণকারীদের কাছ থেকে রেটিং প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে উদ্যোক্তাদের আহ্বান জানান।

প্রধাান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, বিগত সরকারের আমলে ই-কমার্স খাতে যে দুর্বৃত্তায়ন হয়েছে তাতে মানুষ এ সেক্টরের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মানুষের সে আস্থা পুনরুদ্ধার করার পাশাপাশি শহর থেকে গ্রাম পর্যন্ত ই-কমার্সের বিস্তৃতি ঘটাতে ডাক বিভাগ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করে যেন লাভবান হতে পারে সকলকে সে চেষ্টা করতে হবে। তিনি ডাকের অব্যবহৃত গাড়ির ইনভেন্টরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

গতকাল ওই অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ, ই- কমার্সের প্রতিনিধি এবং ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/


ফয়েজ আহমদ তৈয়ব ই কমার্স প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250