বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

শামীম ওসমানের অভিযোগের বিষয়ে যা বললেন ডিসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে করণীয় ঠিক করতে আয়োজিত নারায়ণগঞ্জের এক সভায় শামীম ওসমানের আমন্ত্রণে সাড়া দেননি স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এতে ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন তিনি। রাজনৈতিক জীবনের ৪৫ বছরে কখনো এত বিব্রত হননি বলেও মন্তব্য করেন এ নেতা। 

ডিসি-এসপির বিরুদ্ধে এ জন্য সংসদে ‘নালিশ’ করবেন বলেও জানান শামীম ওসমান। তবে শামীম ওসমানের এ অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, তিনি (শামীম ওসমান) আমাকে অনুষ্ঠানের বিষয়টি জানিয়েছিলেন। আমাকে আমন্ত্রণও জানিয়েছিলেন। আমি গতকাল (রোববার) সরকারি কাজে ব্যস্ত ছিলাম, আর এটা তো আসলে অফিসিয়াল কোনো অনুষ্ঠানও ছিল না। এ বিষয়ে আসলে তেমন কিছু বলতে চাচ্ছি না।   

শামীম ওসমানের সাথে দূরত্বের বিষয়টি অস্বীকার করে ডিসি বলেন, না, না। তার সাথে আমার কোনো দূরত্ব নেই। 

আরো পড়ুন: আ. লীগের নৌকা-স্বতন্ত্র প্রার্থীদের বিরোধ মিটিয়ে ফেলার নির্দেশ 

গতকালের অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও ভূমিদস্যুতা বন্ধে আজকের এই আয়োজন। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব আমাকে ধন্যবাদ জানিয়েছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। এরপরও তারা কেন আসেননি, তা সংসদের প্রথম অধিবেশনেই সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চাইব। মনে রাখবেন, আমার নাম শামীম ওসমান। আমি কারো দয়ায় চলি না। 

এইচআ/ আই. কে. জে/  

জেলা প্রশাসক শামীম ওসমান সভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250