বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

আশীষ খন্দকারের নির্দেশনায় ফ্রাইডে থিয়েটার স্কুলের ‘হ্যামেলিনের পাইড পাইপার’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

‘হ্যামেলিনের পাইড পাইপার’ নাটকের কলাকুশলীরা। ছবি: আলিয়ঁস ফ্রঁসেজের সৌজন্যে

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে ১৩ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি শাখার মিলনায়তনে ওই দিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।

হ্যামেলিনের পাইড পাইপার নাটকটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে আয়োজিত একটি কর্মশালা পরিচালনা করেন আশীষ খন্দকার। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি হয়েছে এই নাটক।

ফ্রাইডে থিয়েটার স্কুল প্রযোজিত হ্যামেলিনের পাইড পাইপার নাটকটি বিশ্বখ্যাত জার্মান লোককথার নাট্যরূপ। মধ্যযুগীয় হ্যামেলিন শহরের প্রেক্ষাপটে রচিত নাটকটি ন্যায়, প্রতিশ্রুতি ও বিশ্বাসভঙ্গের পরিণতি নিয়ে এক অনন্য রূপক কাহিনি। ফ্রাইডে থিয়েটার স্কুল জানিয়েছে, রসাত্মক অভিনয় ও হৃদয়স্পর্শী উপস্থাপনার মাধ্যমে নাটকের প্রতিটি দৃশ্য সব বয়সী দর্শকের কাছে সমান আকর্ষণীয় হয়ে উঠবে।

নাটকের গল্পে দেখা যায়, হ্যামেলিন নগরীতে ইঁদুরের দৌরাত্ম্যে মানুষ দিশেহারা। এ সময় এক রহস্যময় বাঁশিওয়ালা হাজির হয়। প্রতিশ্রুত পুরস্কারের বিনিময়ে ইঁদুর তাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেয় সে মেয়রের কাছে। মেয়র তাৎক্ষণিক সম্মতি জানায়।

রহস্যময় সেই বাঁশিওয়ালা তার জাদুকরি সুরের মাধ্যমে শহরের সব ইঁদুর মেরে শহরকে রক্ষা করে। কিন্তু শেষমেশ মেয়র তাকে পুরস্কার দিতে অসম্মতি জানায়। মেয়রের অবিচারের শাস্তিস্বরূপ বাঁশিওয়ালা হ্যামেলিনের সব শিশুকে নিয়ে যায় এমন এক স্থানে, যেখানে আনন্দের অবাধ জগৎ অপেক্ষা করছে আর পেছনে ফেলে যায় শোকের মাতম ওঠা হ্যামেলিন শহর।

জাদুকরি বাঁশির সুরে ইঁদুরের অভিশাপ থেকে মুক্তি পেলেও শেষ পর্যন্ত মানুষ লোভ ও অবিচার থেকে নিজেকে সংবরণ করতে পারে না, যা তাদের এক চরম শিক্ষা দেয়।

জে.এস/

মঞ্চনাটক আশীষ খন্দকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250