শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নিজের কথা মুখ ফুটে বলতে পারি না : মধুমিতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। টেলিভিশন ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ তে পাখি ঘোষ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতার পরবর্তী ছবি ‘ফেলুবক্সী’-তে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার চরিত্রটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে শুধু সাজগোজের কথা ভাবে, বাবলি, চার্পি একটা ক্যারেক্টার। কিন্তু আদতে সে মাথা ঘামায় ফেলুর কেসগুলোকে নিয়ে।’

‘ফেলুকে দেখেও মনে হয় সে খেতে ভালোবাসে, মজার মানুষ। কিন্তু আদতে সেও নিজের কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস। তারা বাইরে থেকে এক রকম আবার ভিতর থেকে আলাদা।’

আরও পড়ুন: চুম্বন দৃশ্যে ভয় ছিল আমিরের, জানালেন অভিনেত্রী

চরিত্রটা করার সময়ে নিজের সঙ্গে কোনও মিল খুঁজে পাওয়া প্রসঙ্গে মধুমিতার ভাষ্য, ‘আমি নিজের প্রশংসা করতে পারি না। নিজের কথা মুখ ফুটে বলতে পারি না। খুব কাজ করছি, দারুণ কিছু করছি, এটা দেখাতে পারি না। এটাই সব থেকে বড় মিল আমার সঙ্গে দেবযানীর। এ ভাবেই আমি চরিত্রটার সঙ্গে কানেক্ট করতে পেরেছি।’

শেষে মধুমিতার কথায়, ‘অনেকেই মনে করেন রিভিলিং পোশাক পরা বা নিজের একটা স্টেটমেন্ট প্রতিষ্ঠা করাই হয়ত আমাদের প্রাথমিক পছন্দ। আমি বলব এমন ফটোশুট করতে চাই, যা হিউম্যান বিয়িং হিসেবে আমাকে উন্নত করে। শুধু ফ্যাশনের দৃষ্টিভঙ্গিতে পুরোটা দেখতে চাই না।’

এসি/ আই.কে.জে/ 

মধুমিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250