শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

সঞ্জয় রক্ষিতের গ্রেফতারে তীব্র নিন্দা ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফেসবুক স্টোরিতে লালনের একটি গানের দুটি লাইন উল্লেখের অভিযোগে সঞ্জয় রক্ষিত নামের শরীয়তপুরের এক যুবককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সোমবার (২৯শে এপ্রিল) ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়েছ।

পরিষদের তিন সভাপতি সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বিবৃতিতে বলেছেন, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’-এ বহুল প্রচারিত গানের দুটি লাইন ফেসবুক স্টোরিতে উল্লেখের কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসের কথিত অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের হরি নারায়ণ রক্ষিতের পুত্র সঞ্জয় রক্ষিতকে ভেদরগঞ্জ থানা কর্তৃপক্ষ কর্তৃক সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনা নিঃসন্দেহে রহস্যজনক ও নিন্দনীয়। এ কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যত এ আইনকে শুধু অপপ্রয়োগই করা হয়নি বাঙালীর শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতিকেও রুদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে।

আরও পড়ুন: সাম্রাজ্যবাদীদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে শঙ্কিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

এর জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের যারা দায়ী তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং গ্রেফতারকৃত সঞ্জয়কে অনতিবিলম্বে মুক্তির দাবি বিবৃতিতে জানানো হয়েছে।

এসকে/ এএম/ 


হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সঞ্জয় রক্ষিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250