শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

তর্কে জড়ালেন সারজিস, ক্যামেরা বন্ধ করতে বলায় উত্তেজনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। 

আজ সোমবার (২৭শে অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমন্বয় সভার মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতের নেতা রয়েছে, এমন অভিযোগ তুলে আপত্তি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ওমর ফারুক। এ সময় তিনি ছাত্রলীগের ওই নেতাকে ‘দালাল’ সম্বোধন করে তিনি মঞ্চে কেন তা জানতে চান।

তখন সারজিস আলম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে বলেন, ‘আপনার কথা পরে শুনব। আপনি সভার পরে কথা বলেন।’ ওমর ফারুক বলেন, ‘আমরা এখানকার স্টেকহোল্ডার। এখানে এনসিপির প্রোগ্রাম, ছাত্রলীগের দালাল কেন এ সভায়? জামায়াত কেন?’

তার প্রশ্নের জবাবে সারজিস বলেন, ‘জামায়াতের কেউ কি এনসিপি করতে পারবে না? মনে হচ্ছে, আপনি সমস্যা।' পরে সারজিস আলম বৈষম্যবিরোধী নেতা ওমর ফারুককে হলরুমের এক কোনায় নিয়ে যান। সেখানে তাদের মধ্যে বেশ উচ্চবাচ্য হয়।

এ সময় সারজিস সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বললে প্রতিবাদের মুখে পড়েন।  পরে ওমর ফারুক সারজিসকে বলেন, ‘যখন আপনাদের আমাদের দরকার হয়, তখন আমাদের ডাকেন। আর মঞ্চে দালালদের জায়গা দেওয়া হয়।’

সারজিস আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250