রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি *** সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান *** খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে শোকের মাতম *** ৫ জেলার ডিসি প্রত্যাহার *** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহলভির প্রতি শীতল আচরণ, ইরানে কি ‘ভেনেজুয়েলা মডেল’ অনুসরণ করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষমতাচ্যুত শেষ শাহের ছেলে রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানানোর পর নতুন এক জল্পনাকল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের বর্তমান সরকারকে হটাতে তাদের ভেতরের একটি অংশের সঙ্গে সমঝোতা করে থাকতে পারে ট্রাম্প প্রশাসন। বর্তমান সরকারকে হটাতে পারলে তাদেরই একটি অংশকে তিনি ক্ষমতায় রাখবেন। তথ্যসূত্র: মিডল ইস্ট আই।

প্রায় দুই সপ্তাহ আগে ইরানে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভের মধ্যে ট্রাম্পের এ অবস্থানকে অনেকে ভেনেজুয়েলায় তার গৃহীত কৌশলের সঙ্গে তুলনা করছেন। 

গত বৃহস্পতিবার পডকাস্ট সঞ্চালক হিউ হিউইট যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি ৬৫ বছর বয়সী রেজা পাহলভির সঙ্গে দেখা করবেন কি না। তখন ট্রাম্প বিষয়টি এড়িয়ে যান।

ট্রাম্প বলেন, ‘আমি তাকে (পাহলভি) দেখেছি, তাকে একজন ভালো মানুষ বলেই মনে হয়। কিন্তু এ মুহূর্তে প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে দেখা করাটা ঠিক হবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’

ডোনাল্ড ট্রাম্প আরও যোগ করেন, ‘আমি মনে করি, আমাদের সবাইকে সুযোগ দেওয়া উচিত। দেখা যাক কে সামনে আসে। আমি নিশ্চিত নই, এই মুহূর্তে (সাক্ষাৎ করা) উপযুক্ত কাজ হবে কি না।’

স্টিমসন সেন্টারের মিডল ইস্ট প্রোগ্রামের পরিচালক রান্ডা স্লিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ট্রাম্প তেহরানের ক্ষমতার কেন্দ্রগুলোতে একটি বার্তা পাঠাচ্ছেন। বার্তাটি হলো ভেনেজুয়েলার দিকে তাকান। খামেনিকে সরিয়ে দিন, আমি চুক্তির জন্য প্রস্তুত।’

ট্রাম্পের এই সাক্ষাৎকারের পর গত শুক্রবার (৯ই জানুয়ারি) সকালে পাহলভি ইরানের বিক্ষোভে ‘হস্তক্ষেপ’ করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। এক্সে পাহলভি লেখেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনার মনোযোগ ও সহায়তার জন্য এটি একটি জরুরি ডাক। গত রাতে আপনি দেখেছেন, লাখ লাখ সাহসী ইরানি বুলেটের সামনে দাঁড়িয়ে রাস্তায় লড়াই করেছেন। আজ তারা কেবল বুলেট-ই নয়, বরং সব ধরনের যোগাযোগ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার মুখে পড়েছেন। কোনো ইন্টারনেট নেই, কোনো ল্যান্ডলাইন নেই।’

ইরান ছেড়ে পালানো শাহের ছেলে পাহলভি ট্রাম্পের উদ্দেশে আরও বলেন, ‘আপনি প্রমাণ করেছেন, আপনি শান্তির পক্ষের মানুষ এবং কথার বরখেলাপ করেন না। দয়া করে হস্তক্ষেপ করার জন্য প্রস্তুত থাকুন।’

আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের ইরান–বিশেষজ্ঞ আলি আলফনেহ মনে করেন, ইরানের ভেতরে যারা বর্তমান ব্যবস্থার পরিবর্তন চান, তাদের জন্য ভেনেজুয়েলা একটি রোডম্যাপ বা পথনকশা হতে পারে।

আলফনেহ এক্সে লিখেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব হয়তো ভেনেজুয়েলার মতো টিকে থাকার কৌশল নিতে পারে। খামেনিকে সরিয়ে দেওয়া, ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করা, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করা, মার্কিন তেল কোম্পানিগুলোকে ইরানে আমন্ত্রণ জানানো এবং বর্তমান কাঠামো বজায় রেখেই অর্থনীতি স্থিতিশীল করা।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছে, বিদেশে থাকা ভেনেজুয়েলার বিরোধী নেতাদের দেশ চালানোর মতো জনসমর্থন নেই। তাই শৃঙ্খলা বজায় রাখতে এবং তেলের প্রবাহ সচল করতে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ওপর ভরসা করাটাই ছিল সবচেয়ে ভালো বিকল্প।

ইরানের বাইরে প্রবাসীদের মধ্যে রেজা পাহলভির কিছু অনুসারী থাকলেও ১৯৭৯ সালে তার বাবাকে ক্ষমতাচ্যুত করার পর তিনি আর ইরানে পা রাখেননি। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সময় তিনি ইরান সরকারকে উৎখাতের যে ডাক দিয়েছিলেন, তাতে তেমন সাড়া মেলেনি।

জে.এস/

রেজা পাহলভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250