শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সরকারের হস্তক্ষেপ কামনা

ছেলে নাজমুলকে সুস্থ শরীরে ফিরিয়ে পেতে মায়ের আর্তনাদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে সোমালিয়ায় বাংলাদেশি পণ্যবাহী জাহাজ অপহরণের ঘটনায় ওই জাহাজে থাকা ২৩ বাংলাদেশির মধ্যে সিরাজগঞ্জ জেলার কামারখন্দের নাবিক নাজমুল হক হানিফও রয়েছেন। তাকে সুস্থ শরীরে ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে হানিফের পরিবার। 

জিম্মি নাবিক নাজমুল হক হানিফের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর নুরনগর গ্রামে।

আটকে থাকা জাহাজের ডেক ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা নাবিক নাজমুল চর নূরনগর গ্রামের কৃষক আবু সামা শেখ ও নার্গিস বেগম দম্পতির ছেলে। 

মঙ্গলবার (১২ই মার্চ) বিকেলে ছেলে নাজমুলের আটকের খবরে বার বার কান্নায় মূর্ছা যাচ্ছেন মা নার্গিস বেগম। দুশ্চিন্তায় হৃদরোগ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাবা আবু সামা। আতঙ্কে রয়েছেন নাজমুলের স্বজনেরা।

নাজমুলের মা নার্গিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কলিজাটা জ্বলে যাচ্ছে, তোমরা আমার নাজমুলকে আমার কাছে আইনা দাও। নাজমুলকে ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। মঙ্গলবার বিকেলে নাজমুলের অফিস থেকে ফোন করে বলা হয়, জলদস্যুরা নাজমুলদের জাহাজ আটক করেছে, কোন দুশ্চিন্তা কইরেন না, আমরা সবাইকে উদ্ধারের চেষ্টা করছি। তার কিছুক্ষণ পর নাজমুল ফোন দিয়ে বলে ‘জাহাজসহ জলদস্যুরা আমাদের আটক করেছে, মোবাইল ফোন নিয়ে নিচ্ছে। আমার জন্য তোমরা দোয়া কইরো, আর কথা নাও হতে পারে, এটাই হতে পারে শেষ কথা।’ কান্নাজড়িত কণ্ঠে কথাটি বলেই ফোন কেটে দেয়। আর কথা হয়নি। পরে শুধু পানি খেয়ে ইফতার করেছি। 

আরও পড়ুন: তৃতীয়পক্ষের মাধ্যমে জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

মা নার্গিস বেগম আরও বলেন, আমার পাঁচ ছেলে মেয়ের মধ্যে তিনজন মারা গেছে, এখন নাজমুল আর এক মেয়ে বেঁচে আছেন। মেয়ে বিয়ে দিয়েছি কয়েক বছর আগে। বয়সের ভারে নাজমুলের বাবা আর আগের মত কাজ করতে পারে না। ২০২২ সালে নাজমুল জাহাজের ডেক ডিপার্টমেন্টের নাবিক হিসেবে যোগদান করেন।

নাজমুলের কাঁধেই পুরো পরিবারের দায়িত্ব। নাজমুলকে আটকের খবরে তার বাবার হার্টের সমস্যা বেড়ে গেছে। মেয়ে তাকে নিয়ে হাসপাতালে চিকিৎসক দেখাতে গেছে। নাজমুলই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সরকারের কাছে আমাদের দাবি ছেলেকে সুস্থ শরীরে আমার বুকে ফিরিয়ে দিক।

এসকে/ 

সোমালিয়ান জলদস্যু ভারত মহাসাগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250