সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

তৃতীয় দিনে নতুন বই ৩২টি, বেশি কবিতার বই

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

সোমবার (৩রা ফেব্রুয়ারি) ছিল অমর একুশে বইমেলার তৃতীয় দিন। প্রাণের বইমেলায় এদিন নতুন বই এসেছে ৩২টি। এগুলোর মধ্যে কবিতার বইয়ের সংখ্যা বেশি, এরপর আছে উপন্যাস। ‍তৃতীয় দিন কবিতার বই এসেছে দশটি, উপন্যাস এসেছে ৮টি আর প্রবন্ধের বই এসেছে ৩টি।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে এবার শুরু থেকেই জমে উঠেছে অমর একুশে বইমেলা। দিনে দিনে বাড়ছে বইপ্রেমী পাঠক, লেখক ও দর্শনার্থীর ভিড়। মেলায় সব মতাদর্শের মানুষের সম্মিলন প্রত্যাশা করছেন বইপ্রেমীরা।

সোমবার মেলা শুরু হয় বিকেল ৩টা থেকে। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। 

এদিন বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হায়দার আকবর খান রনো: আজীবন বিপ্লব-প্রয়াসী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক, কলাম লেখক সোহরাব হাসান। আলোচনায় অংশ নেন আবদুল্লাহ আল ক্বাফী রতন, জলি তালুকদার ও অনন্যা লাবণী পুতুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপা দত্ত।  

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মোহন রায়হান ও রেজাউদ্দিন স্টালিন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাহমুদা সিদ্দিকা সুমি এবং হ্যাপি হাবিবা। ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের পরিচালনায় ছিল সাংস্কৃতিক সংগঠন ‘বাঁশরী’র পরিবেশনা।

হা.শা/কেবি

অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250