রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

‘লোকসভা নির্বাচনে বিজেপি দেড় শ আসনও পাবে না’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ক্ষমতাসীন দল বিজেপি লোকসভা নির্বাচনে চার শতাধিক আসন পাওয়ার দাবি করলেও দলটি দেড় শর বেশি আসন পাবে না।

বুধবার (১৭ই এপ্রিল) লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটের আগে প্রচারের শেষ দিনে তিনি এ কথা বলেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় এক নির্বাচনী প্রচারণা সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যটির সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব। সভায় দুই নেতা উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে তাদের ‘সাধারণ এজেন্ডা’ও ঐকমত্য তুলে ধরেন।

আরো পড়ুন: ‘শীঘ্রই মুসলিমদের হাতে যাবে আল আকসা’

উত্তর প্রদেশে লোকসভার ৮০টি আসনের মধ্যে কংগ্রেস মাত্র ১৭টি আসনে প্রার্থী দিয়েছে। এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ইন্ডিয়া জোট হিসেবেই লড়বে (নির্বাচনে) এবং আমরা তাই আসন ভাগাভাগির বিষয়টি খোলা মনেই করেছি। আমরা কিছুটা সহনশীলতা দেখাতে চাই।’

মূলত জোটের সদস্যদের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখেই উত্তর প্রদেশে আসন বণ্টন করা হয়েছে উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, ‘এবং এই কারণেই আমরা আমাদের অংশীদারদের কিছু ছাড় দিয়েছি। তার মানে এই নয় যে, এটি আমাদের দুর্বলতা। বিষয়টিকে সেভাবে বিবেচনা করাও উচিত হবে না।’

আগামী ১৯শে এপ্রিল শুক্রবার ভারতের চারটি রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এই ধাপে ভারতের ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে।

উত্তর প্রদেশের আসনগুলোর মধ্যে বিজেপিবিরোধী শিবির ‘ইন্ডিয়া’জোটের কংগ্রেস লড়বে ১৭ আসনে, সমাজবাদী পার্টি লড়বে ৬২ আসনে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসও এই রাজ্যে একটি আসনে লড়বে। 

সূত্র:এনডিটিভি

এইচআ/ 

বিজেপি লোকসভা নির্বাচন রাহুল গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250