বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

‘বানোয়াট ও ভিত্তিহীন’ ফেসবুক পোস্টে বিভ্রান্ত না হতে আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ফেসবুকে পোস্ট হওয়া একটি ভুয়া ও মনগড়া বক্তব্যের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত ৫ই জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লামিয়া চৌধুরী লিমা-ইউনুস সরকার! ৫ বছর দরকার’ নামে একটি পেইজে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে রুহুল কবির রিজভীর ছবি ব্যবহার করে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হয়।

রিজভী বলেন, ‘এ ধরনের বক্তব্য আমি কখনো কোনো সংবাদমাধ্যমে দিইনি। ফেসবুকে পোস্ট করা কথাগুলো ডাহা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

দল ও কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।

প্রেস বিজ্ঞপ্তিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এসব ভুয়া পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকা এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এইচ.এস/

রুহুল কবির রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250