বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

পুরুষের শরীরের ঘ্রাণেই প্রেমে পড়েন নারীরা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পুরুষের প্রতি নারীর আকর্ষণ অনেকটাই নির্ভর করে শরীরের ঘ্রাণের উপর, এমনটিই জানাচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা। গবেষকদের মতে, বেশিরভাগ নারীই নাকি নিজের অজান্তে প্রেমিক বা জীবনসঙ্গীকে বেছে নেন শরীরের ঘ্রাণ বিবেচনা করে।

মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই সমীক্ষা বলছে, প্রত্যেকের শরীরেরই নিজস্ব ঘ্রাণ আছে। আর শরীরের ঘ্রাণের সঙ্গেই মানুষের প্রেমের সম্পর্কের এক অসাধারণ মিল আছে। শরীরের ঘ্রাণের উপর প্রেম বেড়ে যাওয়া ও কমে যাওয়া নির্ভর করে।

আরো পড়ুন : দিনের কোন সময়ে দুধ খেলে বেশি উপকার পাবেন?

বিষয়টি শুধু নারীদের ক্ষেত্রেই নয় বরং পুরুষদের ক্ষেত্রেও ঘটে। তবে এটি ঘটে একেবারেই অজান্তে। আসলে অবচেতন মনই বিষয়টিকে উসকে দেয়।

এই সমীক্ষায় অংশ নেন প্রায় এক হাজারেরও বেশি সংখ্যক নারী। তাদের থেকে পাওয়া তথ্যগুলোর মধ্যে বেশ অদ্ভূত কিছু বিষয় সামনে আসে।

পুরুষের শরীরে ঘামের গন্ধ থেকে শুরু করে সিগারেটের গন্ধ নাকি অনেক নারীকেই আকৃষ্ট করে। সমীক্ষা বলছে, যৌনতায় তৃপ্তির ক্ষেত্রেও এই গন্ধের কার্যকরিতা অনেক বেশি।

অন্যদিকে পুরুষের ক্ষেত্রে এটি ঘটে নারীদের তুলনায় একটু ভিন্নভাবে। সমীক্ষা বলছে, নারীদের শরীরের ঘামের গন্ধ নয় বরং হালকা মিষ্টি গন্ধই নারীর প্রতি পুরুষদের আকর্ষণ বাড়িয়ে তোলে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া/সাইকোলোজিটুডে

এস/কেবি


নারী শরীরের ঘ্রাণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250