বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

আবারো ছোট পর্দায় ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রুপালি পর্দায় এখন আর আগের মতো নিয়মিত না হলেও এবার ছোট পর্দা মাতাবেন ইলিয়াস কাঞ্চন। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। 

শনিবার (৩রা ফেব্রুয়ারি) ‘রূপান্তর’ নামের একটি নাটকে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে। দীর্ঘদিন পর টিভি নাটকে অভিনয় করেছেন এই চিত্রনায়ক। সুজাত শিমুলের রচনা এবং শুভ্র আহমেদের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।

আরো পড়ুন: ‘আদর্শ হিন্দু হোটেল’-এ মোশাররফ করিম

প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন ছাড়া এতে আরও অভিনয় করেছেন— মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নূপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার। বিটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত নাটক ‘রূপান্তর’।

এসি/ আই. কে. জে/ 

ইলিয়াস কাঞ্চন ছোট পর্দায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250