মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার এবং ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। 

জরিপে আরো বলা হয়েছে, দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক। আর মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে রাজধানীতে।

আজ শনিবার (২৫শে অক্টোবর) ডিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জরিপের তথ্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান পাটোয়ারি।

ত্রৈমাসিক ভিত্তিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের লক্ষ্যে করা এই ইপিআই জরিপে উৎপাদন, বাণিজ্য, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগসহ নানা খাতের তথ্য তুলে ধরা হয়েছে।

ডিসিসিআইয়ের জরিপে দেখা যায়, শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং দেশের মোট জনসংখ্যার ১১.২ শতাংশের বসবাস ঢাকায়—যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এছাড়া দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঢাকা থেকে।

মাথাপিছু আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250