বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

খালেদা জিয়ার শোক বইতে রাজনাথ সিংয়ের স্বাক্ষর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৬

#

শোক বইতে স্বাক্ষর করেছেন রাজনাথ সিং। ছবি: রাজনাথ সিংয়ের এক্স হ্যান্ডল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  

আজ বুধবার (১লা জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোক বইতে নিজের বার্তা লেখেন ও স্বাক্ষর করেন।

শোকবার্তায় রাজনাথ সিং লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এ সময়ে তার পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জানান তিনি।

এর আগে, রাজনাথ সিং যখন হাইকমিশনে পৌঁছান, তখন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। একে একে সেখানে নিযুক্ত অন্য কর্মকর্তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুশল বিনিময় করেন। 

এরপর তিনি পাশেই এক টেবিলে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে স্বাক্ষর করেন। শেষে উঠে দাঁড়িয়ে খালেদা জিয়ার ছবির দিকে তাকিয়ে দু'হাত তুলে শ্রদ্ধা জানান। 

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী স্মরণে হাইকমিশনে একটি শোক বই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা শোকবার্তা লিখছেন।

ভারতের একজন শীর্ষ মন্ত্রীর এমন শোক প্রকাশকে কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জে.এস/

রাজনাথ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250