মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ডাচ অভিনেতা ডনি রোয়েলভিঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

জনপ্রিয় ডাচ অভিনেতা ও মডেল ডনি রোয়েলভিঙ্ক। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ডাচ অভিনেতা ও মডেল ডনি রোয়েলভিঙ্ক কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি অনেক দিন ধরে হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন। অবশেষে ইসলাম ধর্মেই সে শান্তি খুঁজে পান।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

ইনস্টাগ্রামে ডনি রোয়েলভিঙ্কের এক ভিডিওতে দেখা যায়, তিনি একটি মসজিদের ভেতরে কালিমায়ে শাহাদাত পাঠ করছেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আমি জানি আপনারা আমাকে অনুসরণ করেন। আপনারা অনেকই হয়তো জানেন, গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল।

২০২২ সালে বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শুট করার সময় তিনি আহত হয়েছিলেন। সে দুর্ঘটনায় তার পাঁচটি পাঁজর ভেঙে যাওয়ায় কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও পড়ুন: সৌদিতে ১১ মাসে অর্ধ লাখেরও বেশি ইসলাম গ্রহণ

একই বছর অভিনেতার অণ্ডকোষ ক্যানসার ধরা পড়ে। ওই দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন। হৃদয়ে প্রশান্তি খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত ইসলাম ধর্মে শান্তি খুঁজে পান এ অভিনেতা। এরপর তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

কয়েক সপ্তাহ ধরে ডনি রোয়েলভিঙ্ক মসজিদে যান, রমজানে রোজাও পালন করেন। অল্প অল্প করে কোরআনও তিলাওয়াত শিখতে থাকেন। এই সবকিছুই তার মনে পরিবর্তন আনতে থাকে। ভালো লাগা ও প্রশান্তি অনুভব করেন তিনি। আর সে জন্যই তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ

এসকে/ 

ইসলাম ধর্ম গ্রহণ ডনি রোয়েলভিঙ্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250