শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক হলেন সিপিবির প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ সোমবার (২রা জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে আগামী তিন মাস বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বাংলাদেশের বাম ধারার রাজনৈতিক দলগুলো শাসকগোষ্ঠীর (দ্বিদলীয় ধারার) রাজনীতির বিপরীতে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন–সংগ্রাম পরিচালনার জন্য বাম গণতান্ত্রিক জোট গড়ে তোলে। এ জোটে সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ–মার্ক্সবাদী), বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি রয়েছে।

এইচ.এস/

বাম গণতান্ত্রিক জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250