বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেত্রী।

২০১৬ সালে মালাইকা আরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে রয়েছে ২২ বছরের একমাত্র পুত্র আরহান খান। বিচ্ছেদ হলেও সন্তানের বাবা-মা হিসেবে দুজন এখনো একসঙ্গেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, সম্পর্ক সব সময় পরিকল্পনা অনুযায়ী আগায় না। বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নানা প্রশ্নের মুখে পড়তে হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো আফসোস নেই।

মালাইকার কথায়, আরবাজ ও তিনি দুজনেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এমনকি সমস্যা মিটিয়ে আবার একসঙ্গে পথ চলার কথাও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুজনই বুঝতে পারেন, এই সম্পর্ক আর টেকসই নয়।

তিনি বলেন, একটা সময়ের পর আমরা বুঝতে পারি, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখা দরকার। আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না। 

এই সিদ্ধান্ত নেওয়ার পর অনেকেই তাকে স্বার্থপর বলেছিলেন। তবে এসব মন্তব্যে গুরুত্ব দেননি মালাইকা। তার কাছে নিজের মানসিক শান্তি ও ভালো থাকাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

অভিনেত্রী বলেন, অন্যদের কাছে স্বার্থপর মনে হতে পারে। কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি। জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল। আমার খুশিতে থাকাটাও জরুরি।

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে মালাইকা জানান, তিনি বিয়ের বিরোধী নন। তবে আপাতত বিয়ে তার অগ্রাধিকার নয়।

মালাইকার ভাষায়, নিজের জীবন নিয়ে আমি ভালো আছি। আমার মনে হয়, এই মুহূর্তে বিয়েটা আমার জন্য নয়। যদি কখনো আবার হয়, তখন ভেবে দেখা যাবে।

জে.এস/

মালাইকা আরোরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250