বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

নির্বাচনের তফসিল নিয়ে সভা রোববার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে ‎আগামীকাল রোববার (৭ই ডিসেম্বর) সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এ সভা হবে। এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

‎জানা গেছে, সভায় সংসদ নির্বাচন ও গণভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেওয়ার সময়ও চূড়ান্ত হবে।

এ ছাড়া তফসিলসহ ১০টি বিষয়ে সভার আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য তফসিলের আগের ও পরের কার্যক্রমগুলো, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয় সংক্রান্ত বিষয় ইত্যাদি।

ইতিমধ্যে ‎ভোট প্রস্তুতির সব কিছু গুছিয়ে এনে তফসিলের আগে আইন-শৃঙ্খলা সভা ও আন্তমন্ত্রণালয় সভা করেছে ইসি। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতি অবহিত করতে ১০ই ডিসেম্বর বঙ্গভবনে যাবেন ইসির সদস্যরা।

এরপর কয়েক দিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন সিইসি। এ ছাড়া ডিসি, ইউএনওসহ মাঠ প্রশাসন ও এসপি, ওসিসহ পুলিশে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে ‎নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, ‘রোববারের সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250